বাউফলে জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
বাউফলে জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল

বাউফলে জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল

উত্তম কুমার, বাউফলঃ বাউফল উপজেলা জামায়াত ইসলামীর রোকন ও সাবেক সহকারী সেক্রটারি মো. ইউনুস বিশ্বাসের জানাজার নামাজে মানুষ ঢল নামে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তিনি নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক ছিলেন।

জানাজা নামাজে ইমামতি করেন ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত ইসলামীর সেক্রটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাধিত করা হয়।

জানাজা নামে উপস্থিত ছিলেন- বরিশাল মহানগরী জামায়াত ইসলামীর আমির মো. মতিউর রহমান, জেলা জামায়াত ইসলামীর আমির অ্যাড. নাজমুল আহসান, সাবেক আমির অধ্যাপক শাহ আলম, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাও. রফিকুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি মাহাদি হাসান নাহিদ প্রমুখ।

সোমবার সন্ধ্যায় বরিশাল থেকে মোটরসাইকেল যোগে বাউফলে ফেরার পথে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তরা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে তিনি গুরুতর আহত হন। পরে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর অকাল মৃত্যুতে উপজেলা শিক্ষক সমাজের মধ্যে শোকের ছাঁয়া নেমে আসে। মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত ইসলামীর সেক্রটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও জেলা ও উপজেলা জামায়াত ইসলামী পৃথকভাবে শোক ও সমবেদনা প্রকাশ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!