শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন

সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন

বিশেষ প্রতিবেদকঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘ আমরা সকল মতের, সব দলের মানুষের সহাবস্থান নিশ্চিত করার বাংলাদেশ গড়তে চাই। আমরা এই লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্দেশনায় কাজ শুরু করে যাচ্ছি। এজন্য আপনাদের সহায়তা চাই।’

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, ‘ আপনারা আপনাদের লেখনির মধ্য দিয়ে এই এলাকার উন্নয়ন করতে সহায়তা করবেন, এটি আমার অনুরোধ।’ বৃহস্পতিবার শেষ বিকালে ইফতার পূর্ব কলাপাড়া প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু এ সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, মেজবাহউদ্দিন মাননু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, আলাউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, বিএনপি নেতা কামরুজ্জামান কাজল তালুকদার, ইমরান বিশ্বাস, শফিকুল হক পনির, যুবদল নেতা নাছির উদ্দিন আহমেদ রতন, মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, গাজী মো সুমন প্রমুখ।

অনুষ্ঠানে ইফতার পূর্ব এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সাংসদ এবিএম মোশাররফ হোসেন কে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!