পায়রা বন্দরের গেটে কৃষকের বি-ক্ষো-ভ স’মাবে’শ | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
পায়রা বন্দরের গেটে কৃষকের বি-ক্ষো-ভ স’মাবে’শ

পায়রা বন্দরের গেটে কৃষকের বি-ক্ষো-ভ স’মাবে’শ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পায়রা বন্দরের অধিগ্রহণকৃত লালুয়ার কৃষি জমির টাকা পরিশোধ না করে ওই কৃষি লিজ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কৃষক মজিবর রহমান প্যাদা, জসিম উদ্দিন, মঞ্জুপাড়া গ্রামের কৃষক আব্দুস সোবাহান মৃধা, চাদুপাড়া গ্রামের মো শাহাবুদ্দিন হাওলাদার,দুলাল তালুকদার, কলাউপাড়া গ্রামের জসীমউদ্দিন হাওলাদারসহ স্থানীয়রা বাসিন্দারা।

এ ঘটনার প্রতিকার চেয়ে কৃষক শাহবুদ্দিন হাওলাদার গং উচ্চ আদালতে একটি রিট করেছেন।

বক্তারা বলেন, পায়রা বন্দরের অধিগ্রহণকৃত জমির মূল্য এখনও অধিকাংশ ক্ষতিগ্রস্ত কৃষকরা বুঝে পায়নি। অধিগ্রহনকৃত এসব জমি চাষাবাদ করেই চলছে তাদের সংসার। তার উপর এসব জমি ক্ষতিগ্রস্তদের কাছে ইজারা না দিয়ে বাইরের লোকজনের কাছে ইজারা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এটি মেসন নেওয়ার কোন সুযোগ নেই। তারা ওই জমি লিজ দেওয়া বন্ধের দাবি করেন। তাই তাদের দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি দেন। বর্তমানে এ ঘটনায় লালুয়ার কৃষকরা ফুসে উঠেছেন। তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন।

 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!