শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন
আমতলী প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার সরকারী খাস খতিয়ানের ৪০ একর জমি দখল করে তরমুজ ও ধান চাষে বাঁধা দেওয়ায় আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনী ধানখালী ইউনিয়ন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামকে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেলে। ধানখালী ইউনিয়ন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এমন অভিযোগ করেছেন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নোমোরহাট বাজারে এলাকাবাসী মানববন্ধন করেছেন। মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।
আরো অভিযোগ রয়েছে সহকারী ভুমি কর্মকর্তাকে ফাঁসাতে বিএনপি নেতা লিমনের লোকজন তরমুজের চারা নষ্ট করে তার উপর দায় চাপাচ্ছেন। ঘটনা ঘটনা বুধবার আমতলী উপজেলার ছোনাউডা এলাকায়।
জানাগেছে, কলাপাড়া ও আমতলী উপজেলার সীমান্তবর্তী নদী টিয়াখালী। ওই নদী ভরাট হয়ে শতাধিক একর জমি চাষাবাদ উপযোগী হয়। ওই জমি কলাপাড়া উপজেলার ধানখালী মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত। শেখ হাসিনার পতনের পর ওই জমি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিমন হাওলাদার ও তার সহযোগীরা জোরপুর্বক দখল করে নেন। গত দুই বছর ধরে তারা ওই জমিতে ধান ও তরমুজ চাষ করে আসছেন। কিন্তু সরকার থেকে তারা ওই জমির বন্দোবস্ত নেয়নি এমন অভিযোগ ধানখালী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকতা তরিকুল ইসলামের। গত ৯ নভেম্বর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মোঃ ইয়াসিন সাদিক ঘটনাস্থল পরিদর্শন করে জমি চাষাবাদে নিষেধাজ্ঞা দিয়ে লাল নিশান টানিয়ে দেন এবং জমির সমুদয় ফসল সরকারী কোষাগারে নেয়ার নির্দেশ দেন। কিন্তু বিএনপি নেতা লিমন হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনী সরকারী নির্দেশনা উপেক্ষা করে ১১৯৯ নং দাগের ৪০ একর জমি জোরপুর্বক দখল করে তরমুজ চাষে প্রস্তুত করেন। খবর পেয়ে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বুধবার ঘটনাস্থলে আসেন এবং সরকারী নির্দেশনা উপেক্ষা করে জমি চাষাবাদে বাঁধা দেন। এতে ক্ষুব্দ হন বিএনপি নেতা লিমন হাওলাদার ও তার লোকজন। এক পর্যায় লিমন হাওলাদার ও তার লোকজন সহকারী কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল এবং লাঞ্ছিত করেছে। অভিযোগ রয়েছে বিএনপি নেতা সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করে খ্যান্ত হয়নি, তাকে প্রাণ নাশের হুমকি দেন। পরে তার লোকজন ভুমি সহকারী কর্মকর্তাকে ফাঁসাতে তরমুজের চারা নষ্ট করে তার উপর চায় চাপাচ্ছেন এমন অভিযোগও তার।
কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বলেন, গত ৯ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সরেজমিনে জমি পরিদর্শণ করে চাষাবাদে নিষেধাজ্ঞা দিয়ে লাল নিশান টানিয়ে দেন এবং জমিতে থাকা ফসল সরকারী কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন। কিন্তু বিএনপি নেতা জহিরুল ইসলাম লিমন হাওলাদার ও তার লোকজন সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমিতে তরমুজ চাষে প্রস্তুত করছে।এসিল্যান্ড স্যারের নির্দেশ মতে জমি চাষাবাদে বাঁধা দিলে আমাকে লিমন হাওলাদার ও তার লোকজন অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করেছেন।
কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আলমগীর হাওলাদার বলেন, জহিরুল ইসলাম লিমন হাওলাদারের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী জোরপুর্বক জমি চাষাবাদ করেছে। এতে বাঁধা দিলে লিমন ভুমি কর্মকর্তাকে লাঞ্ছিত করেছে।
আমতলী উপজেলা হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান প্রার্থী মোঃ জহিরুল ইসলাম লিমন হাওলাদার ভুমি সহকারী কর্মকর্তাকে মারধর ও সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি চাষাবাদের কথা অস্বীকার করে বলেন, উল্টো সরকারী কর্মকর্তা তরমুজ গাছের চারা নষ্ট করেছেন।
আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি আমি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবসৃথা নেয়া হবে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইয়াসিন সাদিক বলেন, ধানখালী মৌজার সরকারী খাস খতিয়ানের জমি চাষাবাদে নিষেধাজ্ঞা দিয়ে লাল নিশান টানিয়ে দিয়ে এসেছি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা জমি চাষাবাদ ও ভুমি সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply