বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে লকডাউন সফল করতে ককটেল বি/স্ফোরণ, গাড়ী ভাং’চু-র কলাপাড়ায় বাসস্টেশনে ককটেল বিস্ফোরণ, গণপিটুনিতে আ হ ত ১; আ ট ক ২ কলাপাড়ায় বাসস্টেশনে ককটেল বিস্ফোরণ, গণপিটুনিতে আ হ ত ১; আ ট ক ২ নতুন ধানের ঘ্রাণে মুখরিত কলাপাড়া, পাখিমারা মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন আমতলী সদর ইউনিয়ন পরিষদ প্রশাসকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ
আমতলীতে লকডাউন সফল করতে ককটেল বি/স্ফোরণ, গাড়ী ভাং’চু-র

আমতলীতে লকডাউন সফল করতে ককটেল বি/স্ফোরণ, গাড়ী ভাং’চু-র

আমতলীতে লকডাউন সফল করতে ককটেল বি/স্ফোরণ, গাড়ী ভাং’চু-র

আমতলী প্রতিনিধিঃ লকডাউন সফল করতে আমতলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ককটেল বিস্ফোরণ, গাড়ী ভাংচুর ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিফাত আকন ও রাব্বি আকন নামের ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে।

জানাগেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামীলীগ আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউনের আহবান করেছে। এ লকডাউন সফল করতে বুধবার রাত সাড়ে আটটার দিকে আমতলী উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাতক ইসফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক স্থানে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রলীগ নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিফাত আকন ও রাব্বি আকন নামের দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে। অপর দিকে লকডাউন প্রতিহত করতে একই দিন রাতে উপজেলা বিএনপির সাবেক সদ্য সচিব তুহিন মৃধা ও যুবদল আহবায়ক মোঃ কবির ফকিরের নেতৃত্বে আলাদা আলাদাভাবে মিছিল করেছে।

আমতলী উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসফাক আহম্মেদ ত্বোহা বলেন, লকডাউন সফল করতে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর করা হয়েছে।

আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খাঁন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবিঘ্নে দেশে ফিরিয়ে আনতেই লকডাউন আহবান করা হয়েছে। এ লকডাউন সফল করতে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলন করেছে।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!