আমতলী উপজেলা লকডাউন ঘোষনায় ডাল ও আলু উধাও! | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলী উপজেলা লকডাউন ঘোষনায় ডাল ও আলু উধাও!

আমতলী উপজেলা লকডাউন ঘোষনায় ডাল ও আলু উধাও!

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলাকে লকডাউন ঘোষনার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মুসুরী ডাল,  তেল, পিয়াজ ও আলু বাজার থেকে উধাও হয়ে গেছে। এক ধরনের অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট তৈরি করে এ কাজটি করেছে বলে অভিযোগ স্থানীয়দের।
জানাগেছে, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মৃত্যুবরন করেন। এ ঘটনায় শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ আমতলী উপজেলাকে লকডাউন ঘোষনা করেছেন। মানুষকে সচেতন করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলার সর্বত্র মাইকিং করা হয়েছে। পুলিশ আমতলীর প্রবেশ পথে চেকপোষ্ট বসিছেন।  লকডাউন ঘোষনার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মুসুরী ডাল, আলু, পিয়াজ ও তেল আমতলী উপজেলার বিভিন্ন বাজার থেকে উধাও হয়ে গেছে। মানুষ বিভিন্ন দোকানে গিয়ে এ সকল পন্য খুজে পাচ্ছে না। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট তৈরি করে এ কাজ করেছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
ক্রেতা শহীদুল ইসলাম, জসিম, আলমগীর ও সোহরাব হোসেন বলেন, লকডাউনের ঘোষনার সাথে সাথে আমতলী বিভিন্ন দোকান থেকে আলু, পিয়াজ, মুসুরী ডাল ও তেল উধাও হয়ে গেছে। ৫-৭ টি দোকান ঘুরেও কোন এ সকল মালামাল পেলাম না। দোকান মালিকরা বলেন, এ সকল মালামাল নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, গত বুধবার আড়ৎ থেকে যে পন্য এনেছিলাম তা প্রায় শেষ। এখন আড়ৎ মালিকরা মাল দিচ্ছে না। তিনি আরো বলেন, আড়ৎ মালিকরা মাল লুকিয়ে রেখেছে।
আমতলীর ইউএনও মনিরা পারভীন বলেন, লকডাউনকে পুঁজি করে কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বৃদ্ধি করে থাকেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!