মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
আমতলী ইউএনও’র উদ্যোগে শিশু খাদ্য সহায়তা বিতরন

আমতলী ইউএনও’র উদ্যোগে শিশু খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমতলীর ইউএনও মনিরা পারভীনের উদ্যোগে ৩৮ টি পরিবারের শিশুদের মাঝে শিশুখাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে বৃহস্পতিবার গাজীপুর বন্দর মাদ্রাসা প্রাঙ্গণে এ শিশু খাদ্য সহায়তা বিতরন করা হয়।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে আমতলী উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। কিন্ত এ সকল কর্মহীন মানুষের পক্ষে তাদের শিশুর জন্য শিশু খাদ্য ক্রয় করা অসম্ভব হয়ে পরেছে। তাই এ সকল কর্মহীন মানুষের শিশুদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু খাদ্য সহায়তা বরাদ্দ দেয়। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে গাজীপুর বন্দর মাদ্রাসা প্রাঙ্গণে ৩৮টি পরিবারের শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরন করেন ইউএনও মনিরা পারভীন। প্রত্যেক পরিবারে শিশুদের জন্য ৪শ’ গ্রাম গুরো দুধ, এক কেজি সুজি ও এক লিটার তেল বিতরন করা হয়। শিশু খাদ্য বিতরন কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার ও নাজির মোঃ মজিবুর রহমান।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণে কর্মহীন মানুষের পক্ষে শিশু খাদ্য ক্রয় করা অসম্ভব হয়ে পরেছে। ওই সকল কর্মহীন পরিবারের মধ্যে ৩৮টি পরিবারের শিশুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শিশু খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!