মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
গলাচিপায় ইয়াবাসহ গ্রেফতার-৩

গলাচিপায় ইয়াবাসহ গ্রেফতার-৩

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় ১১০০ পিস ইয়াবার সাথে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত অবধি অভিযান চালিয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন ল ঘাট এলাকার আবদুল মান্নান মোল্লার মেয়ে জহরা বেগম মালা (৪২), গোডাউন রোডের মৃত গণি হাওলাদারের ছেলে আফজাল হোসেন হাওলাদার (৩০) ও ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মো. শাহ আলম চৌকিদারের ছেলে রুমান চৌকিদার (৩০)। এ ব্যাপারে ওই রাতেই থানায় মামলা হয়েছে। এ বিষয় নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিং শেষে আসামীদেরকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেয়। প্রেস ব্রিফিং-এ ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বরিশাল থেকে ইয়াবার একটি বড় চালান গলাচিপা পৌর শহরে প্রবেশ করে। ইয়াবার এ চালানটি খুব দ্রæত বিভিন্ন স্থানে ভাগ হয়ে যায়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন ল ঘাট এলাকা থেকে ১০০০ পিস ইয়াবাসহ জহরা বেগম মালাকে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্দিক প্যাদা সড়ক থেকে ৫০ পিস ইয়াবাসহ আফজালকে ও ৫০ পিস ইয়াবাসহ রুমানকে গ্রেফতার করে। পরে রাতভর পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধ পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের ধারণা, ইয়াবার এ চালানটি ভাগ হয়ে শহর থেকে বিভিন্ন ইউনিয়নের গ্রামের প্রত্যন্ত অ ল পর্যন্ত পৌঁছায়। ইয়াবা ব্যবসার সাথে অন্য জড়িতদেরকে অবিলম্বে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে। পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি মনিরুল ইসলাম জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!