কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিপুর থানার ওসিকে আদালতের শোকজ | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিপুর থানার ওসিকে আদালতের শোকজ

কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিপুর থানার ওসিকে আদালতের শোকজ

বিশেষ প্রতিবেদকঃ
মহিপুর থানার ওসি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানকে কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশ পালনে গাফেলতির অভিযোগে রবিবার (২৫অক্টোবর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ পৃথক আদেশ জারী করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার মহিপুর ইউনিয়নের নিজ শিববাড়িয়া গ্রামের জনৈক আ: রাজ্জাক হাওলাদার একই ইউনিয়নের নজিবপুর গ্রামের জাকির খান সহ তিন জনের বিরুদ্ধে দ:বি: ৩৪১/৩২৩/৩৪২/৩৮৪/৩৭৯ ও ৫০৬(খ) ধারায় বিজ্ঞ আদালতে ৭মে ২০১৮ একটি নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার বর্নিত অভিযোগের বিষয়ে ওসি মহিপুরকে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর দীর্ঘদিনেও ওসি মহিপুর আদালতে প্রতিবেদন দাখিল না করায় বিজ্ঞ আদালত রবিবার মহিপুর ওসিকে শোকজ করেন।
অপরদিকে চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামের জনৈক আমির হোসেন গাজী একই গ্রামের রনি তালুকদার সহ ৭ জনের বিরুদ্ধে দ:বি: ১৪৩/৪৪৭/৪২৭/৪৪০/৩৭৯ ও ৫০৬(খ) ধারায় বিজ্ঞ আদালতে ২৩ডিসেম্বর ২০১৯ একটি নালিশী  মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার বর্নিত অভিযোগের বিষয়ে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানকে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর দীর্ঘদিনেও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আদালতে প্রতিবেদন দাখিল না করায় বিজ্ঞ আদালত রবিবার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানকে শোকজ করেন এবং মামলার তদন্ত প্রতিবেদন সহ তাকে স্বশরীরে আদালতে তলব করেন। আদালতের বে  সহকারী মো: ফেরদৌস মিয়া বিজ্ঞ আদালতের পৃথক এ আদেশের সত্যতা স্বীকার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!