গলাচিপায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

গলাচিপায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও গলাচিপা উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবু রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মেডিকেল অফিসার ফারজানা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা গোলাম মস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমীন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা নিরাপদ খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম, উপজেলা নারী উন্নয়ন সহকারী কর্মকর্তা শিরিন সুলতানা, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
প্রধান অতিথি মুহম্মদ সাহিন বলেন, “আমাদের খাদ্য নিরাপত্তাটা খুবই জরুরী। আমরা বেশি লাভের আশায় আমাদের উৎপাদিত পণ্যে রাসায়নিক মেশাই। এটা আমাদের জন্য মোটেই ভাল না। কৃষক যে খাদ্য উৎপাদন করে আমাদের কাছে পৌঁছে দেয়, সেই খাদ্যকে মধ্যস্থকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। যদি কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যন্ত সহজে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করা যায় তবে খাদ্য নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!