রাখাইন নোথয় হত্যার বিচারের দাবীতে তালতলীতে মানববন্ধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাখাইন নোথয় হত্যার বিচারের দাবীতে তালতলীতে মানববন্ধন

রাখাইন নোথয় হত্যার বিচারের দাবীতে তালতলীতে মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে রাখাইন নোথয়কে নৃশংস হত্যার বিচারের দাবীতে মুখে কাল কাপড় বেঁধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১১টার দিকে তালতলী রাখাইন পাড়ার সামনে মানববন্ধন করেন। এ মানববন্ধনে সহ¯্রাধীক মানুষ অংশগ্রহন করেছে।
জানাগেছে,  গত ২০১৭ সালের ২২ জুন উপজেলা নামিশেপাড়ার ৭৫ বছর বয়সী নোথয় রাখাইনের অর্ধগলিত লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করে পুলিশ। তার পরিবার ৪ জনের নাম উল্লেখ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। আদালতের মাধ্যমে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ মামলার প্রাথমিক তদন্তে দুই জনকে আটক করলে তাদেরকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে তারা স্বীকারোক্তি জবানবন্দী দেন। হত্যার ঘটনাকে ধামাচাপা দেয়া ও মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। হত্যার আসল রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের দাবী জানান এলাকাবাসী। বুধবার মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মু.  তৌফিকউজ্জামান তনু, অ্যাড. মংথান, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী. রতন কুমার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সদস্য খেমংলা তালুকদার ও রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মংচিনথান প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!