বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
Betsson bet login — guía completa নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা A Beginner’s Guide to Casino Classic Gambling Etiquette at Jackpot City Casino কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী
গলাচিপায় শীত জনিত কারনে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধারা

গলাচিপায় শীত জনিত কারনে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধারা

মোঃ নাসির উদ্দিন, গালাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় শীতের প্রকোপ যত বাড়ছে শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। এ কারনে শীত জনিত নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাস কষ্ট জনিত রোগ প্রতিরোধে সর্তক থাকার প্রতি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। তাদের আশংকা শৈত্যপ্রবাহ বাড়লেই বাড়বে ডায়রিয়া ও শ্বাস কষ্ট সহ শীত জনিত রোগ। ঠান্ডার কারনেই হাসপাতালে শীত জনিত ডায়রিয়া আক্রান্ত ও শ্বাস কষ্ট জনিত রোগীর সংখ্যা বাড়ছে। এদের বেশীর ভাগই শিশু। ঠান্ডার কারনে বেশিরভাগই শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। শনিবার গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মনিরুল ইসলাম জানান, এক বছরে শীত জনিত রোগে শিশুরা ও বৃদ্ধারা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠানো হচ্ছে। রোগী কহিনুর বেগম (৬৫) জানান, আমি এই শীতে শ্বাসকষ্টে ভুগছিলাম হাসপাতালে এসে ভর্তি হলে এখন সুস্থ বুঝি কালকে চলে যাব। এক শিশু রোগীর মা জান্নাতুল বেগম জানান, আমার ৫ মাসের একটি পূত্র সন্তান ঠান্ডা জনিত কারনে নিমনিয়া হয়েছিল। হাসপাতালে ৪ দিন চিকিৎসা নিয়ে সুস্থ বুঝে কাল চলে যাব। এ ব্যাপারে অন্যান্য চিকিৎসকরা বলেন, গত এক মাসে গলাচিপা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ঠান্ডা জনিত কারনে ৬০ জন শিশু ও ২৫ জন বৃদ্ধ রোগে আক্রান্ত হয়েছেন। দূষিত পানি, দ‚ষিত খাবার এবং পরিবেশের কারনে বিভিন্ন বয়সের শিশু ও বৃদ্ধ সহ সমস্ত মানুষই কম বেশী আক্রান্ত হচ্ছে। সেজন্য সব সময় হাত পরিষ্কার রাখা, টয়েলেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত-পা ধোয়া ও ছোট শিশুদের শুধু মায়ের বুকের দুধ পান করানো। ডায়রিয়া হলে ওরস্যালাইন খাওয়ানোর সর্তকতা হিসেবে আমরা এই মেসেজগুলো দেই। চিকিৎসকরা আরও বলেন, শৈত্যপ্রবাহ বাড়লে শীত জনিত রোগে বৃদ্ধ ও শিশুদের স্বাস্থ্য ঝুকি রয়েছে। এ অবস্থায় রোগীদের সর্তক থাকা প্রয়োজন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!