তালতলীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ; ধর্ষক গ্রেফতার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
তালতলীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ; ধর্ষক গ্রেফতার

তালতলীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ; ধর্ষক গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে ১৫ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় ধর্ষক দুই সন্তানের জনক জামাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে,উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী বাড়ির পাশের একটি বাড়িতে একা থাকেন। ওই বাড়িতে একা থাকার সুযোগে গত ১ জানুয়ারী রাতে দুই সন্তানের জনক জামাল হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই কিশোরী বিষয়টি পরের দিন সকালে তার দাদিকে জানায়। পরিবার মান সম্মানের ভয়ে মামলা বা স্থানীয় কাউকে জানায়নি। কিন্তু এ বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। শনিবার রাতে এ ঘটনায় ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওইদিন রাতেই পুলিশ ধর্ষক জামাল হোসেনকে করে। রবিবার পুলিশ ধর্ষক জামালকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ধর্ষক জামাল হোসেন উপজেলার মালিপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, ধর্ষক জামালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, কিশোরীর ডাক্তারী পরিক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!