রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় মোবাইল ফিরে পেয়ে অভিনন্দন জানালেন পুলিশকে

গলাচিপায় মোবাইল ফিরে পেয়ে অভিনন্দন জানালেন পুলিশকে

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। মোবাইলটি গত জানুয়ারি মাসের ৩ তারিখে পটুয়াখালীর লোহালিয়া খেয়াঘাট থেকে চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া মোবাইলটির মালিক গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কর্মকার পট্টির বাসিন্দা বিনয় কর্মকার। শুক্রবার সাড়ে তিনটায় গলাচিপা থানার এএসআই দিবাকর দাস বিনয় কর্মকারের হাতে মোবাইলটি তুলে দেন। এতো ত্বরিত গতিতে মোবাইল উদ্ধারের পেছনে পুলিশের তৎপরতায় বিস্মিত করেছে বিনয় কর্মকারকে। এমনকি মোবাইল ফিরে পাওয়ার এ ঘটনাটিকে ‘অবিশ্বাস্য’ বলেই আখ্যায়িত করেছেন আবেগাপ্লুত বিনয় কর্মকার। মোবাইল উদ্ধারের পেছনে প্রথমে গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে। বিনয় কর্মকারের মতে, পুলিশ চেষ্টা করলে সব পারে। এটাই তার উদাহরণ। এ বিষয়ে গলাচিপা থানার এএসআই দিবাকর দাস বলেন, জনগণের জান-মাল নিরাপত্তার স্বার্থে আমরা বদ্ধ পরিকর। তিনি আরও বলেন, কোনো চুরিতেই পুলিশের আন্তরিকতার ঘাটতি থাকে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!