গলাচিপায় করোনা প্রতিরোধক টিকা নিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় করোনা প্রতিরোধক টিকা নিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ

গলাচিপায় করোনা প্রতিরোধক টিকা নিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে করোনা টিকা নিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধনের শুরুতেই তিনি টিকা নেন। পরে একে একে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় কোভিড-১৯ প্রতিরোধী টিকা নেন। গলাচিপা হাসপাতাল কর্তৃপক্ষ জানান, পৃথক তিনটি বুথ আছে। তিনটি বুথে ৬ জন সেবিকা আছে, ১২ জন স্বেচ্ছা সেবক আছে। বুথ তিনটিতে আজ ৬০ জনকে টিকা দেয়া হবে। এদের মধ্যে সরকারি বেসরকারি কর্মকর্তাদের ৫০০ জন টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশনভুক্ত হয়েছেন। এ বিষয়ে ডা. মো. মনিরুল ইসলাম জানান, টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গলাচিপায় উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের, রাঙ্গাবালীতে ১৩ জন আক্রান্ত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি অতি দ্রুত আমাদের মাঝে করোনা টিকার ব্যবস্থা করেছেন। তিনি আরও বলেন, টিকা গ্রহণ করার পর আমি মানসিক ভাবে সুস্থ আছি। সবাইকে টিকা গ্রহণে উৎসাহিত করার জন্য আমি নিজেই সর্বপ্রথম টিকা গ্রহণ করি এবং মানুষের মাঝে এই বার্তা পৌঁছে দিতে চাই- সবাই টিকা নিন এবং সুস্থ থাকুন। উপজেলার প্রথম টিকা গ্রহণকারী হিসেবে আমি গর্বিত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!