সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
সেচ্ছাশ্রমে কাজ করেন আমতলী’র ১০০ সেচ্ছাসেবক

সেচ্ছাশ্রমে কাজ করেন আমতলী’র ১০০ সেচ্ছাসেবক

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস টিকা কার্যক্রমে সহায়তায় বরগুনার আমতলী উপজেলার যুব রেড ক্রিসেন্ট সোসাইটির এক’শ সেচ্ছাসেবক বিনাপারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন। গত এক মাস সাত দিন ধরে তারা সেচ্ছাশ্রমে কাজ করছেন। এতে টিকা কার্যক্রমে সহজতর হচ্ছে।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস টিকা কার্যক্রম গত ৭ ফেব্রুয়ারী শুরু হয়। এ টিকা কার্যক্রম সহায়তার জন্য আমতলী উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির এক’শ সেচ্ছাসেবক কাজ করেন। ওই সেচ্ছাসেবকরা বিনাপারিশ্রমিকে কাজ করেন। গত এক মাস ৭ দিন ধরে চলছে তাদের এ কার্যক্রম। সেচ্ছাসেবকরা পর্যায়ক্রমে প্রতিদিন আমতলী ও তালতলী হাসপাতাল ক্যাম্পে টিকা কার্যক্রমে সহায়তা করছে। সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে তাদের কার্যক্রম। তারা টিকা নিতে আসা মানুষদের সামাজিক দুরত্ব বজায় রেখে ডাটা এন্টি, মাস্ক পরিধান ও টিকা দানে উৎসাহী করে থাকেন। প্রতিদিন তারা সেচ্ছাশ্রমে এ কাজ করে থাকে। তবে হাসপাতালে থেকে তাদের দুপুরে খাবার সরবরাহ করে থাকে বলে জানান যুব রেড ক্রিসেন্ট সদস্য মোঃ মহিউদ্দিন লিমন।
আমতলী যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-দল নেতা আবু তাহের বলেন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ১০০ সেচ্ছাসেবক বিনাপারিশ্রমিকে কাজ করেন। আমরা সেচ্ছাশ্রমে কাজ করতে স্বাছন্দবোধ করি। তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেচ্ছাসেবকদের আসতে সমস্যা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ যাতায়াত সমস্যার সমাধান করলে আমাদের কাজের গতি আরো বেগবান হতো।
রবিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখাগেছে, টিকা ক্যাম্পে চারজন সেচ্ছাসেবক ডাটা এন্টি, মাস্ক পরিধান ও টিকা দানে মানুষকে উৎসাহী করছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, সেচ্ছাশ্রমে যুব সোসাইটির সেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। তাদের দুপুরের খাবার সরবরাহ ছাড়া আর কিছুই দেয়া হচ্ছে না। তিনি আরো বলেন, সেচ্ছাসেবকদের আর্থিকভাবে সহায়তায় জন্য স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আর্থিক অনুদান পেলে তাদের টিএ-ডিএ ভাতা দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!