সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় বসতবাড়ী ভাংচুর মালামাল লুটপাটের অভিযোগ

কলাপাড়ায় বসতবাড়ী ভাংচুর মালামাল লুটপাটের অভিযোগ

রিপোর্ট-এনামুল হকঃ

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় বড় ভাইকে বসতবাড়ী থেকে উচ্ছেদ করার জন্য ছোট ভাইদের সশস্ত্র হামলা চালিয়ে বসতঘর ভাংচুর, মালামাল লুট ও মারপিটের অভিযোগ। এঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌরসভার চিংগুড়িয়া গ্রামের মোসলেম বেপারীর পুত্র আঃ রহিম বেপারী দীর্ঘদিন যাবৎ স্রীসহ এক পুত্র এককন্যা সন্তান নিয়ে বাবার অনুমতিতে বসতঘর নির্মান করে বসবাস করে আসতে থাকে। আঃ রহিম বেপারী স্রীসন্তান বাড়ীতে রেখে কাজের সন্ধানে ঢাকায় যায়। পরে রহিমের ভাই কাশেম বেপারী , ইব্রাহিম বেপারী, ওমর ভাগিনা নাঈম এর সাথে পারিবারিক ঝগড়াঝাঁটি এক পর্যায়ে রহিমের স্রী ডালিয়া বেগম কন্যা রুনা আক্তারকে শারীরিক নির্যাতন করে। পরে রহিম বেপারী গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় জিজ্ঞেস করলে বাবা মোসলেম বেপারীর হুকুমে ভাই কাশেম বেপারী, ইব্রাহিম বেপারী, ওমর বেপারী দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে রহিম বেপারীকে গুরুতর আহত করে। রহিমবেপারীর বসতঘর কোপিয়ে ভাংচুরসহ মালামাল লুটপাট পাঁচ লাখ টাকার ক্ষতি করে। পরে অভিযোগ পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্হলে অনুসন্ধানে গেলে তাদের সামনে সন্ত্রাসীরা রহিম বেপারীকে মারপিটসহ ঘরে আটকিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে আঃ রহিমের আত্তচিৎকারে আশপাশ থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে। এব্যাপারে রহিম বেপারী বাদী হয়ে কলাপাড়া থানায় কাশেম বেপারী, ইব্রাহিম বেপারী ও ওমর বেপারীর বিরুদ্ধে একটি অভিযোগ করেন।
এদিকে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে,ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!