আমতলীতে তিনটি গাঁজা গাছসহ চাষী গ্রেফতার | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে তিনটি গাঁজা গাছসহ চাষী গ্রেফতার

আমতলীতে তিনটি গাঁজা গাছসহ চাষী গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

তিনটি গাঁজা গাছসহ চাষী মোঃ মামুন মুসুল্লীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ওই গাঁজা গাছ চাষীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া লোদা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায়।
জানাগেছে, উপজেলার চাওড়া লোদা গ্রামের মোঃ তোতা মিয়া মুসুল্লীর ছেলে মামুন মুসুল্লী দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রি করে আসছিল। বর্তমানে পুলিশের কঠোর কঠোরারোপে গাঁজা সেবক ও বিক্রি বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে মামুন মুসুল্লী। পরে তিনি গাঁজা চাষের উদ্যোগ নেয়। গত তিন মাস পূর্বে মামুন বাড়ীর টয়লেটের পিছনে একটি বালতিতে তিনটি গাঁজা গাছ রোপন করে। ওই গাছ বর্তমানে বড় গাছে পরিনত হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদারের নেতৃত্বে এসআই মোঃ আজিজুর রহমান অভিযান চালিয়ে ওই বাড়ী থেকে তিনটি গাঁজাগাছ ও গাঁজা চাষি মামুন মুসুল্লীকে গ্রেফতার করে। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। পুলিশ শুক্রবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, তিনটি গাঁজা গাছসহ মামুন মুসুল্লী নামের একজনকে গ্রেফতার করেছি। তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!