রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় প্রবীন প্রভাষকের মৃত্যুতে শোকের ছায়া

গলাচিপায় প্রবীন প্রভাষকের মৃত্যুতে শোকের ছায়া

গলাচিপায় প্রবীন প্রভাষকের মৃত্যুতে শোকের ছায়া

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা পৌরসভায় প্রবীন প্রভাষকের মৃত্যুতে সর্ব মহলে শোকের ছায়া। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত. শীতল দেবনাথের ছেলে, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সিনিয়র প্রভাষক ও স্বাধীনতা শিক্ষক পরিষদ গলাচিপা উপজেলার (কলেজ) সাংস্কৃতিক সম্পাদক রামানন্দ দেবনাথ হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের ভ্যালোরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৮ বছর। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ ফোরকান কবির, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান মিয়া, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ অনেকে শোক বার্তা প্রকাশ করেন। এদিকে প্রভাষক রামানন্দ দেবনাথের মৃত্যুতে তার কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!