অভ্যন্তরীন কোন্দলের জের ধরে কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
অভ্যন্তরীন কোন্দলের জের ধরে কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তন

অভ্যন্তরীন কোন্দলের জের ধরে কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তন

আপন নিউজ অফিস।। কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামের(২৫) উপর সশস্ত্র হামলা চালিয়ে তার ডান হাতের কব্জি কেটে ফেলেছে দলীয় সশস্ত্র সন্ত্রাসীরা।




এ সময় পাল্টা হামলায় সেচ্ছাসেবক লীগের কর্মী রায়হান জখম হয়েছে। বুধবার রাত ৯টার দিকে তেগাছিয়া বাজার সংলগ্ন হাজীমুদ্দি কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটেছে।

হামলায় আহত দুইজনকে স্থানীয়দের সহায়তায় তাদের স্বজনরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে রাকিবুলের অবস্থার অবনতি ঘটে।

এসময় দুজনকেই উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার পর বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন চিকিৎসকরা। আহতরা হামলার জন্য একে অপর গ্রুপকে দায়ী করছেন। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতালে আহতদের সাথে কথা বললেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আহত ছাত্রলীগ নেতা রাকিবুল জানান, তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাসায় যাওয়ার পথে হাজীমুদ্দি কালভার্ট এলাকায় পৌছলে আগে থেকে দলবদ্ধ ভাবে অবস্থান নেয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও তার ভাই রায়হানের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এ সময় তরিকুল তার হাতের কব্জি কেটে ফেলে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

তবে রায়হান এ হামলার কথা অস্বীকার করে বলেন, তারা হামলা করেনি, রাকিবুল তাদের উপর হামলা চালিয়ে তার দুই হাত কুপিয়ে জখম করে।

কলাপাড়া হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাইনুল হোসেন বলেন, রাকিবুলের ডান হাতের কব্জি কেটে চামড়ার সাথে ঝুলে আছে। এছাড়া মাথা, পিঠে একাধিক কাটা চিহ্ন রয়েছে। অপর আহত রায়হানের দুই হাতের কাটা চিহ্ন রয়েছে। দুজনকেই বরিশাল রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

কলাপাড়া থানার উপ পরিদর্শক আসাদুর রহমান জানান, তারা হামলার খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ঘটনায় জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হবে বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!