পুলিশকে ইয়াবা বিক্রির তথ্য দেয়ার সন্দেহে নারীকে মারধর | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
পুলিশকে ইয়াবা বিক্রির তথ্য দেয়ার সন্দেহে নারীকে মারধর

পুলিশকে ইয়াবা বিক্রির তথ্য দেয়ার সন্দেহে নারীকে মারধর

আমতলী প্রতিনিধি।। আমতলীতে পুলিশকে ইয়ারা বিক্রির তথ্য দেয়ার সন্দেহে সুমী নামের এক নারীকে ইয়াবা বিক্রেতা মুছা ও তার স্ত্রী রুমি বেগম ইট দিয়ে পিটিয়ে থেতলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নারীকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামে।




জানাগেছে, উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামের মুছা, হুমায়ুর ও পারভেজ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়ার বিক্রি করে আসছে। শনিবার বিকেলে পুলিশ খবর পেয়ে ইয়াবা বিক্রেতা পারভেজকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুছা ও হুমায়ুন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরই ইয়াবা বিক্রেতা মুছা ও তার স্ত্রী রুমী বেগম প্রতিবেশী সুমী নামের এক নারীকে পুলিশে তথ্য দেয়ার সন্দেহ করে গালগাল করে। ওই নারী এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে তাকে ইয়াবা বিক্রেতা মুছা ও তার স্ত্রী ইট দিয়ে পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে দেয়। এ সময় তারা সুমীর ব্যবহৃত স্বর্নালংকার নিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আহত সুমী বলেন, ইয়াবা বিক্রেতা পারভেজকে পুলিশ গ্রেফতার করে। এতে আমাকে সন্দেহ করে ইয়াবা বিক্রেতা মুছা ও তার স্ত্রী আমাকে গালাগাল করে। আমি এর প্রতিবাদ করলে আমাকে ইট দিয়ে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান থেতলে দিয়েছে। তিনি আরো বলেন, তারা আমার ব্যবহৃত স্বর্নালংকার নিয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, আহত সুমীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

অভিযুক্ত মুছা হাওলাদার মাদক বিক্রি ও মারধরের কথা অস্বীকার করে বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!