কলাপাড়ায় ফৌজদারী অপরাধে প্রাথমিকের নারী প্রধান শিক্ষিকা কারাগারে | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় ফৌজদারী অপরাধে প্রাথমিকের নারী প্রধান শিক্ষিকা কারাগারে

কলাপাড়ায় ফৌজদারী অপরাধে প্রাথমিকের নারী প্রধান শিক্ষিকা কারাগারে

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় প্রাথমিকের নারী প্রধান শিক্ষিকা মোসা: দিলারা পারভিন (৪৮) কে ফৌজদারী অপরাধে জড়িত থাকার অভিযোগে তার স্বামী সহ কারাগারে প্রেরন করেছেন বিজ্ঞ আদালত। বুধবার (১ সেপ্টেম্বর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের এ আদেশ প্রদান করেন।




এর আগে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মৃত হামজেদ আলী মৃধা’র স্ত্রী মোসা: ছালেহা বেগম জমি নিয়ে বিরোধের জেরে তার পুত্র মোজাম্মেল মৃধাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে দিলারা বেগম ও তার স্বামী শাহজাহান প্যাদা সহ ১৭ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৮ আগষ্ট মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট চিকিৎসকে জখমীর সনদ পাঁচ কার্যদিবসের মধ্যে আদালতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। এরপর জখমীর সনদ পর্যালোচনায় আদালত দিলারা ও তার স্বামী সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বুধবার ওয়ারেন্টভুক্ত প্রধান শিক্ষিকা তার স্বামী সহ আদালতে জামিন চাইতে এলে আদালত চার জনের জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরন করেন। প্রধান শিক্ষিকা দিলারা পারভিন পাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

আদালতে আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন বিজ্ঞ কৌশুলী অ্যাডভোকেট মো: সাইদুর রহমান ও অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক এবং বাদী পক্ষে অ্যাডভোকেট মো: নুরুজ্জামান সিকদার।

আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া এ আদেশের সত্যতা স্বীকার করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!