কলাপাড়ায় সংরক্ষিত বনের জায়গা দখলকারী ২৫ পরিবার উচ্ছেদ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় সংরক্ষিত বনের জায়গা দখলকারী ২৫ পরিবার উচ্ছেদ

কলাপাড়ায় সংরক্ষিত বনের জায়গা দখলকারী ২৫ পরিবার উচ্ছেদ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার মহিপুর রেঞ্জের গঙ্গামতি ফরেষ্ট ক্যাম্পের সংরক্ষিত বনের ভিতরে অবৈধ বসবাসরত ২৫টি টিনসেট ঘর উচ্ছেদ করেছে বন বিভাগ। মঙ্গলবার দিনভর উপকূলীয় বন বিভাগের পটুয়াখালীর সহকারী বন কর্মকর্তা ও মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ৩৫-৪০ জন বন কর্মচারী এ অভিযানে অংশ নেয়। বন বিভাগ সূত্রে জানাযায়, সংরক্ষিত বনের প্রায় সাড়ে ১২ একর জমি জবর দখল করে ২৫টি টিনের ঘর করে ৩/৪ বছর ধরে বসবাস করে আসছিল। বারবার তাদের বনের জায়গা ছেড়ে দিতে বলা হলেও তারা বাড়ি-ঘর না সরিয়ে বসবাস করে আসছিল। মঙ্গলবার দিনভর অভিযানে অবৈধ দখলদার ২৫ পরিবারকে উচ্ছেদ করে সংরক্ষিত বনের সাড়ে ১২ একর জায়গা উদ্ধার করা হয়।




মহিপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ফলে বন বিভাগের গঙ্গামতি সংরক্ষিত বনের সাড়ে ১২ একর জমি জবর দখল মুক্ত হয়েছে। তিনি আরও বলেন উদ্ধার কৃত বন ভূমিতে চলতি মৌসুমে বাগান সৃজন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!