গলাচিপায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
গলাচিপায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গলাচিপায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় র‌্যাবের হাতে মোঃ আমিনুর রহমান (৩৮) নামের এক গাঁজা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (৪ এপ্রিল) গলাচিপার কচুয়ায় ১২ টা ১০ মিঃ সময় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ আমিনুর রহমান পিতা-মৃত মোসলেম মাতুব্বর, সাং-০৮নং ওয়ার্ড, উত্তর ঘোছখালী, থানা-আমতলী, জেলা-বরগুনা।

কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপার কচুয়া হতে মোঃ আমিনুর রহমানকে মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় অবস্থায় গ্রেফতার করি। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন দিনমুজুর হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। আসামী আমিনুর রহমান অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করে আসছে। উক্ত আসামীর নিকট হতে তিনশত পঞ্চাশ গ্রাম কথিত গাঁজা, ১টি মোবাইল ফোন, ২টি সীম উদ্ধার করা হয়। কথিত গাঁজা যাহার অবৈধ বাজার মূল্য অনুমান পনের হাজার টাকা। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!