আমতলীতে কমিউনিটি পুলিশিং ডে | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে কমিউনিটি পুলিশিং ডে

আমতলীতে কমিউনিটি পুলিশিং ডে

আমতলী প্রতিনিধি: “কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্য নিয়ে আমতলী থানার উদ্যোগে কমিউনিটিং পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশিং ডে উপলক্ষে শনিবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমতলী থানা প্রাঙ্গণ থেকে র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানার প্রাঙ্গণে শেষ হয়। পরে থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাল আবু জাহের, উপজেলা কমিউিনিটি পুলিশিং সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, মোঃ রফিকুল ইসলাম রিপন হাওলাদার, অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রনজিৎ কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য মোসাঃ শাহিনুর তালুকদার,আমতলী প্রেসক্লাব সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্না, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাদল প্যাদা ও যুবলীগ নেতা মোঃ মাহবুব প্যাদা প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!