আমতলীতে প্রবেশ পত্র বিতরনে অর্থ আদায়ের অভিযোগ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে প্রবেশ পত্র বিতরনে অর্থ আদায়ের অভিযোগ

আমতলীতে প্রবেশ পত্র বিতরনে অর্থ আদায়ের অভিযোগ

আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্র বিতরনে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বোর্ডের আদেশ উপেক্ষা করে কলেজ অধ্যক্ষরা পরীক্ষার্থীদের কাছ থেকে ৪’শ থেকে ৭’শ হাজার টাকা আদায় করছেন বলে অভিযোগ পরীক্ষার্থীরা।

জানাগেছে, ’উপজেলায় সাতটি কলেজে ২ হাজার পরীক্ষার্থী রয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রবেশ পত্র বিতরনে পরীক্ষার্থীদের কাছ থেকে ৪’শ থেকে ৭’শ টাকা আদায়ের অভিযোগ করেছে পরীক্ষার্থীরা। বোর্ডের নির্ধারিত প্রবেশ পত্র বাবদ কোন ফি নেই কিন্তু অধ্যক্ষরা এ টাকা আদায় করছেন। তারা আরো অভিযোগ করেন ফরম পুরনের সময় প্রবেশ ফি বাবদ টাকা বোর্ড নিয়েছে। ওই টাকা আমাদের আবারো দিতে হচ্ছে। একই বিষয়ে দুই বার টাকা নিচ্ছেন কলেজ অধ্যক্ষরা।

খোজ নিয়ে জানাগেছে, উপজেলার বকুলনেছা মহিলা কলেছে ৪’শ টাকা, ইউনুস আলী খান কলেজে ৫’শ টাকা, টিয়াখালী কলেজে ৫’শ টাকা, সোনাখালী স্কুল এন্ড করেছে ৬’শ টাকা ও ড. শহীদুল ইষলাম কলেজে ৭’শ টাকা আদায় করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বকুলনেছা মহিলা কলেজের দুই শিক্ষার্থী বলেন, অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়ার নির্দেশে অফিস সহকারী আমাদের কাছ থেকে প্রবেশ পত্র বাবদ ৮’শ টাকা নিয়েছে। তারা আরো বলেন, ফরম ফিলাপের সময় প্রবেশ পত্রের টাকা দিয়েছি এখন আবার টাকা নিচ্ছে।

ইফনুস আলী খান কলেজের প্রধান অফিস সহকারী ( ক্লার্ক) মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রবেশ পত্র ফি বাবদ ৪ ’শ টাকা এবং বিদায় অনুষ্ঠান বাবদ ১’শ মোট ৫ ’শ টাকা নিয়েছি।

বকুলনেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া বলেন, প্রবেশপত্র ফি বাবদ অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে না। কিছু বকেয়া পাওনা আদায় করছি।

আমতলী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন বলেন, এ বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!