উপকূলীয় নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাশ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
উপকূলীয় নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাশ

উপকূলীয় নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাশ

সঞ্জিব দাস,গলাচিপাঃ উপকূলীয় অঞ্চলের নদ-নদী ও বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছেনা পর্যাপ্ত ইলিশ। তবে নদ-নদীগুলোতে ধরা পড়ছে প্রচুর পরিমানে পাঙাশ মাছ। এতে হতাশ হচ্ছে ইলিশ শিকারীরা। গলাচিপার বিভিন্ন গ্রামের ইলিশ শিকারীদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

গলাচিপার বোয়ালিয়া গ্রামের ইলিশ জেলে মো. নাসির উদ্দিন জানান, এই অঞ্চলের বাজারগুলোতে সয়লাব ২-১২কেজি ওজনের পাঙ্গাশ মাছ। চাষকৃত পাঙ্গাশ মাছ কিছুটা কম দামে বিক্রি হলেও নদ-নদীর পাঙ্গাশ মাছ আকারভেদে মাছগুলো ৪০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে’।

পটুয়াখালী জেলার গলাচিপা মাছ বাজার ও পানপট্টি লঞ্চঘাট মাছ বাজারে গিয়ে দেখা যায়, বাজারে ক্রেতারা ইলিশ না পেলেও অতি সহজেই পাঙাশ কিনতে পারছে। জেলের আ. রহিম জানান, এর আগে কখনো গলাচিপার নদ-নদীতে এতো পাঙাশ ধরা পড়েনি। তাদের ধারণা পাঙাশ রাক্ষুসে মাছ হওয়ায় এগুলো হয়তো ইলিশের পোনা খাদ্য হিসেবে গ্রহন করায় ইলিশের উৎপাদন কমে গেছে।

ক্রেতারা জানান, ‘বাজারে পর্যাপ্ত পরিমানে পাঙাশ মাছ ও দাম কিছুটা কম থাকায় ইলিশ কিনতে আসলেও পাঙাশ মাছ কিনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে’।

এ প্রসঙ্গে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন,’গত দুই বছর যাবৎ উপকূলীয় পটুয়াখালী ও ভোলা জেলার মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ব্যাপক পরিমানে ছোট পাঙাশ ধরার চাই ( মাছ ধরার বিশেষ প্রযুক্তি) জব্দ করে পুড়িয়ে ফেলতে সক্ষম হয়েছি। একটি চাই এ ১০০-১২০ কেজি ছোট পাঙাম ধরে পড়ে। এগুলো বেশির ভাগ পুড়িয়ে ফেলতে সক্ষম হয়েছি। যার ফলস্বরূপ পাঙ্গাশ মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে এবং বর্তমানে জেলেদের জাল ও বড়শিতে এখন পড়ছে। প্রতিদিন শুধু গলাচিপাতেই দেড়-দুই মেট্রিকটন বড় আকারের পাঙাশ মাছ আহরণ হচ্ছে’।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!