শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
পটুয়াখালী জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন মহিপুর থানার এসআই জহিরুল ইসলাম
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় সেপ্টেম্বর ২০২৬ মাসের বিশেষ পুরস্কার পেয়েছেন মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জহিরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ তাঁর হাতে এ বিশেষ পুরস্কার তুলে দেন।
ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে দায়িত্বশীল ভূমিকা এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত এসআই মোঃ জহিরুল ইসলাম বলেন,“তিনি এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং মাদক নির্মূলে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।”
এদিকে, তাঁর এ অর্জনে মহিপুর থানার সহকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply