কলাপাড়ায় প্রবারনা উৎসব পালিত | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় প্রবারনা উৎসব পালিত

কলাপাড়ায় প্রবারনা উৎসব পালিত

রিপোর্ট-চঞ্চল সাহাঃ

কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের প্রবারনা উৎসব পালিত হয়েছে। শনিবার রাতে উপজেলার অন্ততঃ ২০টি রাখাইন অধ্যুষিত পাড়া গুলোতে এ উৎসব পালিত হয়। এ উৎসবের বিশেষ আকর্ষন ছিল বিভিন্ন রংয়ের ফানুস উড়ানো। এতে সকল সম্প্রদায়ের মানুষ উপভোগ করে অনুষ্ঠানটি। এ ছাড়া উৎসবের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল প শীল পূজা,অষ্টশীল পূজা, চীবরদান, প্রদীপ পূজা, পিন্ডদান, ধর্মসভা ও আলোচনা। বিভিন্ন প্রকারের ফানুসের মধ্যে ছিল লেস ফানুস, প্যারাসুট ফানুস, মালা ফানুস।
এ বছর উপজেলার ২৩ টি রাখাইন পাড়ার মধ্যে ২০টি সরকারী অনুদানকৃত পাড়ায় এ উৎসব পালিত হয়। বাকী তিনটি পাড়াতেও আগামী বছর থেকে উৎসব মূখর পরিবেশে এ অনুষ্ঠান পালনের জন্য আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটা পাড়া ধর্মবিজয় বৌদ্ধ বিহারের সভাপতি মংচো তালুকদার জানান, এ বছর করোনা ভাইরাসের প্রকোপের কারনে স্বাস্থ্যবিধি মেনে প্রবারনা এ উৎসব পালন করা হয়। বিশ্ব থেকে এ ভাইরাস দূরীভূত হওয়ার জন্য বিশেষ প্রার্থনা করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!