মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া নয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের দাখিল পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালুয়া নয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জাহিদ হোসেন জাকির। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লালুয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর মাতুব্বর, মাদ্রাসার অভিভাবক মোঃ ইলিয়াস হোসাইন, শিক্ষক রিয়াজ উদ্দিন, কানাই মন্ডল, দৌলতপুর সালেহিয়া আলিম মাদ্রাসার প্রভাষক আবু মুছা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনি জামাল, শিক্ষক আব্দুল লতিফ ও মাদ্রাসার সদস্য আব্দুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. শাহিন মিয়া। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী মো. নাঈম।
পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাফল্য ও ভবিষ্যৎ মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply