মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময়
পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ

পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ

পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই-খালাসের কার্যক্রমে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে লোন্দা-মরিচবুনিয়া সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। বিকাল ৪টা পর্যন্ত সেখানে অবস্থানের পর কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পটুয়াখালী নৌযান শ্রমিকের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সম্পাদক শাহাজামান ও সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল অন্তর সহ সংগঠনটির নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলার নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্তি না করে একটি সিন্ডিকেট জাহাজের মালামাল বোঝাই-খালাস কার্যক্রম পরিচালনা করে আসছে। বার বার নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তের আবদেন জানালেও তা না মানায় এ কর্মসূচি পালন করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!