আপন নিউজের সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারকারী রিয়াজের বিরুদ্ধে জিডি | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
আপন নিউজের সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারকারী রিয়াজের বিরুদ্ধে জিডি

আপন নিউজের সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারকারী রিয়াজের বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ বিডি ডটকমের প্রকাশক ও সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এস এম আলমগীর হোসেনের ও মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারী রিয়াদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।

গত কয়েকদিন ধরে “সাংবাদিক ঢাকা” নামের একটি ফেসবুক ফেক আইডি দিয়ে নানা রকম অপপ্রচার চালিয়ে আসছিল। ওই ফেসবুক ফেক আইডি ব্যবহারকারী পরিচয় জানার পর তার বিরুদ্ধে থানায় ওই জিডি করা হয়।

জানা যায়, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার কম্পিউটার ম্যান রিয়াদ (প্রতিবন্ধী) তার ব্যবহারকৃত ফেসবুক ফেক আইডি “সাংবাদিক ঢাকা” দিয়ে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

সে প্রধানমন্ত্রী এবং সাংবাদিক, জনপ্রতিনিধিদের বিরুদ্বে নানারকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।

তিনি সরকারকে বেকায়দায় ফেলতে বিভিন্ন অপপ্রচার চালানোর কারণে সরেজমিনসহ বিভিন্ন পত্রিকা থেকে চাকরি চলে যান ।

এদিকে এস এম আলমগীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার করায় কলাপাড়া সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও অপপ্রচারকারীদের আইনের আওতায় না আনলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, জিডির কাগজ আদালতে পাঠানো হচ্ছে, আদালত থেকে অনুমতি পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!