আমতলীতে পঞ্চম শ্রেনীর ছাত্রী ধর্ষণ; ধর্ষক ও নারী সহায়তাকারী গ্রেফতার | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
আমতলীতে পঞ্চম শ্রেনীর ছাত্রী ধর্ষণ; ধর্ষক ও নারী সহায়তাকারী গ্রেফতার

আমতলীতে পঞ্চম শ্রেনীর ছাত্রী ধর্ষণ; ধর্ষক ও নারী সহায়তাকারী গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চশ শ্রেনীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ রবিবার গভীর রাতে ধর্ষক রুবেল খলিফা (২৮) ও ধর্ষণে সহায়তাকারী রাশিদাকে গ্রেফতার করে। সোমবার পুলিশ দুই আসামীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে রবিবার সন্ধ্যায়।
জানাগেছে, উপজেলার কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প ম শ্রেনীর এক ছাত্রীকে পাশ্ববর্তী বাড়ীর রাশিদা বেগম কাজের কথা বলে ডেকে নেয়। পরে স্কুল ছাত্রীর মুখ বেঁধে ঘরের দোতালায় উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণে সহায়তাকারী রাশিদা পাহারা দেয়। ধর্ষক রুবেল খলিফা স্কুল ছাত্রীর মুখ বেধে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ছাত্রীর ডাক চিৎকার দিলে রাশিদা ঘরে উঠে ছাত্রীর মুখ চেপে ধরে। ঘটনার ঘন্টাখানেক পরে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা তার স্বজনদের বলে দেয়। এ ঘটনায় ওইদিন রাতে রুবেল খলিফা ও রাশিদাকে আসামী করে ছাত্রীর দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১) ধারায় আমতলী থানায় মামলা দায়ের করেন। পুলিশ রবিবার গভীর রাতে দুই আসামীকে গ্রেফতার করে। সোমবার ধর্ষক রুবেল ও ধর্ষণে সহয়তাকারী রাশিদাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতে স্কুল ছাত্রী ২২ ধারায় এবং ধর্ষক রুবেল ও রাশিদার ১৬৪ ধারায় ঘটনার সত্যতা স্বীকার করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন জবানবন্দি শেষে দুই আসামীকে বরগুনা জেলা হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিকে ওইদিনই পুলিশ বরগুনা সদর হাসপাতালে ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে। ধর্ষক রুবেলের বাড়ী উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামে এবং রাশিদার বাড়ী একই ইউনিয়নের কাউনিয়া গ্রামে। ধর্ষণ রুবেলের বাবার নাম সেরাজ খলিফা এবং রাশিদার স্বামীর নাম হানিফ মিয়া। রুবেল সম্পর্কে রাশিদার ভাইজি জামাই। স্থানীয়রা অভিযোগ করেন রাশিদা দীর্ঘদিন ধরে নিজ বাড়ীতে বিভিন্ন এলাকা থেকে শিশু ও মেয়েদের ধরে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
ধর্ষণের শিকার স্কুল ছাত্রী কান্নাজনিত কন্ঠে বলেন, রাশিদা আমাকে কাজের কথা বলে তার ঘরে ডেকে নেয়। সে আমার মুখ চেপে ধরে তার ধরের দোতালায় উঠিয়ে দরজা বন্ধ করে বাহিরে বের হয়ে যায়। পরে রুবেল আমার মুখ বেঁধে ধর্ষণ করে। আমি ডাক চিৎকার দিলে রাশিদা এসে আমার মুখ চেপে ধরে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় দুই জনের নামে মামলা হয়েছে। দুই আসামী গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!