বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
Betsson bet login — guía completa নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস
যুগান্তর’র জয়দেবপুর প্রতিনিধি’র মুক্তির দাবীতে আমতলীতে সভা

যুগান্তর’র জয়দেবপুর প্রতিনিধি’র মুক্তির দাবীতে আমতলীতে সভা

আমতলী প্রতিনিধিঃ

দৈনিক যুগান্তর পত্রিকার গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলা প্রতিনিধি এম এ কাশেমের বিরুদ্ধে বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারের বিরুদ্ধে ও মুক্তির দাবীতে আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ হোসাইন আলী কাজী, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, তারা টিভির প্রতিনিধি মোঃ নাশির উদ্দিন, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আরিফ হোসেন ফসল, মানবজমিন প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম আকাশ, অবজারভার প্রতিনিধি মোঃ হাইরাজ মাঝি ও মোঃ মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও যুগান্তর প্রতিনিধির মুক্তির দাবীতে বিবৃতি দিয়েছেন আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাধারণ সম্পাদক নুহু-উল –আল নবিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাবাবুদ্দিন পান্না, মোঃ জাকির হোসেন, আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন, বরগুনা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোসাঃ শাহিনুর তালুকদার ও সদস্য অ্যাডভোকেট মোঃ আরিফ-উল হাসান আরিফ প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক এম এ কাশেমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!