কুয়াকাটায় ১১ বোতল বিদেশী মদ উদ্ধার | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র
কুয়াকাটায় ১১ বোতল বিদেশী মদ উদ্ধার

কুয়াকাটায় ১১ বোতল বিদেশী মদ উদ্ধার

রিপোর্ট-চঞ্চল সাহাঃ

পটুয়াখালীর কুয়াকাটায় শনিবার সন্ধ্যায় একটি বসতঃ বাড়ী থেকে ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়স্ত্রন অধিদপ্তরের সসদ্যরা। এ সময় মো.মকবুল হোসেন মুকুল (৪০) এবং মো.জহিরুল ইসলাম খান (৩০) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় কলাপাড়া উপজেলার মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মো.ফরহাদ হোসেন জানান, কুয়াকাটার আবাসিক হোটেল ’বনানী’র হোটেল বয় মো.জহিরুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হোটেলে অবস্থানরত বোর্ডারদের চাহিদা অনুযায়ী মদ সাপ্লাই দিয়ে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা ওই হোটেলে বোর্ডার সেজে মদ পাওয়া যায় কি-না জানতে চাইলে হোটেল বয় জহিরুল ইসলাম খান কুয়াকাটার কেরানীপাড়ায় অবস্থানরত মকবুল হোসেন মুকুল’র বাড়ী থেকে বিদেশী মদ নিয়ে আসে। বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা নজরে রেখে এদের দু’জনকে আটক করে। এসময় মকবুল হোসেন মুকুলের বাড়ী থেকে ওই মদ উদ্ধার করা হয়। মকবুল হোসেন কুয়াকাটায় ভাড়া বাড়ীতে থেকে মদের ব্যবসা চালিয়ে আসছে। তার বাড়ী পটুয়াখালীর লাউকাঠী এলাকায়। অপরদিকে, জহিরুল ইসলাম খান’র বাড়ী খুলনার ছাগলদা এলাকায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!