আমতলীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আমতলী প্রতিনিধিঃ

পটুয়াখালী -আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সোবাহান মোল্লা (৬৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে।
জানাগেছে, উপজেলার ঘটখালী গ্রামের বৃদ্ধ সোবাহান মোল্লা ফজরের নামাজ শেষে পটুয়াখালী-আমতলী মহাসড়কের ডাক্তারবাড়ী নামক স্থানে হাঁটতেছিল। এমন মুহুর্তে কুয়াকাটাগামী একটি পরিবহন বাস বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোবাহান মোল্লা নিহত হয়। দ্রুত পরিবহন বাসটি ঘটনাস্থল ত্যাগ করায় শনাক্ত করা যায়নি। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পরিবারের দাবীর পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের বড় ছেলে সালাউদ্দিন মোল্লা বলেন, বাবা ফজরের নামাজ শেষে মহাসড়কে হাটতেছিল। এমন মুহুর্তে কুয়াকাটাগামী একটি পরিবহন বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, আমাদের দাবীর পরিপ্রেক্ষিতে পুলিশ ময়না তদন্ত ছাড়াই বাবার মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তন্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!