কুয়াকাটায় বিদ্রোহী প্রার্থীর ১০ কর্মীকে কুপিয়ে জখম | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কুয়াকাটায় বিদ্রোহী প্রার্থীর ১০ কর্মীকে কুপিয়ে জখম

কুয়াকাটায় বিদ্রোহী প্রার্থীর ১০ কর্মীকে কুপিয়ে জখম

আপন নিউজ ডেস্কঃ
কুয়াকাটা পৌরসভা নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার প্রাক্কালে বিদ্রোহী প্রার্থীর ১০ সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের প্রার্থীর ভাই আনসার উদ্দিন মোল্লার বিরুদ্ধে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপাড়া এলাকায় বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও তাদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সোহাগ রহমান, আনোয়ার হোসেন ও আউয়ুব আলী।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মামুন হাওলাদারের অভিযোগ, বিকেলে ২ নম্বর ওয়ার্ডের গাজীবাড়ি এলাকায় তার বাবার উঠান বৈঠক ছিল। বৈঠকে যোগ দিতে আসার পথে তাদের সমর্থকদের হোসেনপাড়া এলাকায় বাধা দেন আওয়ামী লীগের প্রার্থী বারেক মোল্লার ভাই আনসার উদ্দিন মোল্লাসহ ২০ থেকে ২৫ জন বহিরাগত। একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে জগ প্রতীকের ১০ সমর্থককে কুপিয়ে জখম করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, নাটক সাজিয়েছে জগ প্রতীকের প্রার্থী। ঘটনার সময় সেখানে আপনি উপস্থিত ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি উত্তেজিত কণ্ঠে বলেন, ‘হ ছিলাম। আমার ভাই নির্বাচন করে আমি সেখানে থাকব না!’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুই প্রার্থীর পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!