রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বি’স্ফো’রণ ও গাড়ী ভাং-চু’রে’র ঘটনায় গ্রে প্তা র ১২ কলাপাড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতি ও তহশিলদারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধ/ন আমতলীতে লকডাউন সফল করতে ককটেল বি/স্ফোরণ, গাড়ী ভাং’চু-র
কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন

রাসেল মোল্লা, কলাপাড়া: সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান টিটু বিশ্বাস, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক এবং সাধারণ সম্পাদক নান্নু মুন্সী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ড, রাজনৈতিক সহিংসতা বর্তমানে সারাদেশে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রসঙ্গ তুলে ধরেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ ছাড়া সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!