মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
কুয়াকাটা পৌরসভা নির্বাচন ইভিএমে ভোট নিয়ে দুশ্চিন্তায় ভোটার

কুয়াকাটা পৌরসভা নির্বাচন ইভিএমে ভোট নিয়ে দুশ্চিন্তায় ভোটার

এইচ,এম,হুমায়ুনকবিরঃ
কলাপাড়া উপজেলার কুয়াকাটা দ্বিতীয় বারের মতো পৌর নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী এবং কাউন্সিলর সাধারন সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ প্রার্থী  প্রতিদ্বন্দ্বীতা করছে। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে কুয়াকাটা পৌরসভায়। আগামী ২৮ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে নতুন এ ভোটদান পদ্ধতি নিয়ে দুশ্চিন্তায় প্রবীণ ও স্বল্প শিক্ষিত ভোটাররা। ভোটের দিন ঘনিয়ে এলেও ইভিএম পদ্ধতিতে ভোটদানের জন্য একদিনের প্রশিক্ষণ দেয়ায় সাধারণ ভোটাররা বিব্রত তা আবার সব ভোটারের পক্ষে প্রশিক্ষন পদ্ধতি গ্রহন করা সম্ভব হয়নি। তবে শেষ মুহূর্তেও ভোটারের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি (২৮ ডিসেম্বর)। প্রথম ধাপে অনুষ্ঠিব্য এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইভিএম পদ্ধতিতে। যা সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ স্থানীয় ভোটাররা। নতুন ভোটদান পদ্ধতি নিয়ে অনিশ্চিত বোধ করছেন স্থানীয়রা। এদিকে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রæতি, চালাচ্ছেন প্রচারণা। কুয়াকাটা পৌর শহরের হোসেনপাড়া এলাকার বাসিন্দা আলী হোসেন বলেন, আগে আমরা ব্যালটে সিল দিয়ে ভোট দিয়েছি। এখন কিভাবে দিতে হবে জানি না। কেউ শিখিয়েও দেয়নি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব কিনা এ নিয়ে দুশ্চিন্তায় আছি। কুয়াকাটা পৌর এলাকার মাঝিবাড়ী বাসিন্দা আলম জানান, তরুণ প্রজন্ম ইভিএম এ ভোট দিতে পারলেও বৃদ্ধ নারী পুরুষ ভোটাররা বিষয়টি বুঝবে না।
কুয়াকাটা পৌরসভা সুত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর এ পৌরসভার প্রথম নির্বাচনের পর এটি দ্বিতীয় নির্বাচন। ৯টি ওর্য়াড নিয়ে গঠিত এ পৌরসভার আয়তন ১২.৭৫ বর্গ কিলোমিটার। মহল্লা রয়েছে ২৫ টি। বর্তমান জনসংখ্যা ৫০১২৭.০০ জন। মোট ভোটার সংখ্যা ৮ হাজার ১২২ জন । ২০১১ সালে ৩৪ নং লতাচাপলী মৌজার ১১৪০ দশমিক ৫৫ একর জায়গা নিয়ে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকতা মো. আব্দুর রশিদ বলেন, নির্বাচন অবাধ,সুষ্টু ও নিরপেক্ষ ভোট হবে ইভিএম পদ্ধতিতে। আমরা এক দিনের জন্য ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার ব্যাপারে ভোটারদের প্রিজাইডিং অফিসারও সহকারি প্রিওজাইডিং অফিসার দিয়ে প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!