অন্যের স্ত্রী সহ নগদ টাকা ও স্বর্নালঙ্কার চুরি; কলাপাড়ায় কথিতসাংবাদিকের নামে সমন জারি | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
অন্যের স্ত্রী সহ নগদ টাকা ও স্বর্নালঙ্কার চুরি; কলাপাড়ায় কথিতসাংবাদিকের নামে সমন জারি

অন্যের স্ত্রী সহ নগদ টাকা ও স্বর্নালঙ্কার চুরি; কলাপাড়ায় কথিতসাংবাদিকের নামে সমন জারি

বিশেষ প্রতিবেদকঃ
পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়া প্রেমে ফাঁসিয়ে পরিকল্পিত ভাবে অন্যের স্ত্রী সহ নগদ টাকা ও স্বর্নালঙ্কার চুরি করে সটকে পড়ার অপরাধে কথিত সাংবাদিক নাহিদ পারভেজ সহ চার জনের নামে সমন জারি করেছেন আদালত। সম্প্রতি (২৯ডিসেম্বর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ জারী করেন।
পৌরশহরের রহমতপুর এলাকার দলিল লেখক মাসুদ খান বকু আদালতে মামলা দায়েরের পর আদালত মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন। আদালতের বে  সহকারী মো: ফেরদৌস মিয়া বিজ্ঞ আদালতের এ আদেশের সত্যতা স্বীকার করেন।
মামলা সূত্রে জানা যায়, মাসুদ খান বকু’র সাথে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামের রাজ্জাক চৌকিদারের মেয়ে শিমুল আক্তার’র সাথে ২০০৭ ইং সালে রেজিষ্ট্রী কামিনমূলে বিয়ে হয়। স্ত্রী নি:সন্তান হওয়ার কারনে সন্তান লাভের আশায় বাদী (বকু) প্রায় অর্ধকোটি টাকা খরচ করে ভারতে তাকে চিকিৎসা করান। এবং স্ত্রীর নি:সঙ্গতা কাটাতে আলিফ নামের একটি শিশুর লালন পালনের দায়িত্ব নেন বাদী। এরপর ভবিষ্যৎ চিন্তায় স্ত্রীর নামে কষ্টার্জিত টাকায় ব্যাংকে একাধিক ডিপিএস সহ তার পছন্দের বিভিন্ন ডিজাইনের স্বর্নালঙ্কার ক্রয় করে দেন তিনি। কিন্তু স্ত্রী পেশাগত কারনে তার বাসায় অনুপস্থিতির সুযোগে ফেসবুক, জিমেইল’র মাধ্যমে কথিত সাংবাদিক নাহিদ পারভেজ’র পরকীয়া প্রেমের জালে জড়িয়ে পড়ে। অত:পর শারিরীক সম্পর্ক স্থাপন সহ ঘটনার দিন ও সময় পরিকল্পিত ভাবে তার ব্যবহৃত সকল ডিজাইনের স্বর্নালঙ্কার, বাসায় থাকা নগদ টাকা ও স্ত্রীর ডিপিএস ভেঙ্গে লক্ষ লক্ষ টাকা নিয়ে মোটর সাইকেল যোগে সটকে পড়ে। এসময় স্বাক্ষীরা বাঁধা নিষেধ করলে কথিত সাংবাদিক নাহিদ পারভেজ তাদের খুন জখমের হুমকী প্রদান করে বলে ভিকটিম (বকু) তার নালিশী মামলায় উল্লেখ করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!