তালতলীতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
তালতলীতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

তালতলীতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি নাসির মল্লিককে (৩০) শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সুত্রে জানাগেছে, ২০১৮ সালে উপজেলার কড়াইবাড়িয়া গ্রামের মতি মল্লিকের ছেলে নাসির মল্লিকের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি অপহরণ মামলা হয়। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিল। তার অনুপস্থিতেতে বরগুনা নারী ও শিশু আদালতের বিচারক তাকে ১৪ বছরের সাজা প্রদান করেন। (যার মামলা নং ৪৯৬/১৮)। শনিবার রাতে তালতলী থানা পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। রবিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।
তালতলী অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া বলেন,বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি নাসির মল্লিক গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!