বেনাপোল দিয়ে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে পাঁচটি কুকুর দিয়েছেন | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোল দিয়ে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে পাঁচটি কুকুর দিয়েছেন

বেনাপোল দিয়ে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে পাঁচটি কুকুর দিয়েছেন

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত পাঁচটি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর এসএসএফ সদস্য এনামুল হকের কাছে বাংলাদেশ-ভারত নোম্যান্সল্যান্ডে পাঁচটি কুকুর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার ক্যান্টনমেন্টে থেকে আসা এসএসএফ সদস্য এনামুল হক বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে আনা হয়। পরে মঙ্গলবার দুপুরের দিকে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। এ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর গুলো সাভার ক্যান্টনমেন্টে নেয়া হবে।

এর আগে গত বছরের ১০ নভেম্বর ২০টি ঘোড়া ও ১০টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়েছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!