বেনাপোলে এক ভুয়া সিআইডি অফিসার আটক | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোলে এক ভুয়া সিআইডি অফিসার আটক

বেনাপোলে এক ভুয়া সিআইডি অফিসার আটক

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে বুধবার (২০ জানুয়ারি) দুপুরে মনির হোসেন নামে এক ভুয়া সিআইডি অফিসারকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতায় তাকে আটক করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

সে ঢাকা গুলশান-২ ব্লক বাড়ি নং ৬৩, আনোয়ারা মঞ্জিল এলাকার বাসিন্দা বলে সে পুলিশকে জানিয়েছে। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে তার বাড়ি সাতক্ষীরা জেলার সদর থানার কাঠিয়া গ্রামের দেব প্রসাদ মিত্রের ছেলে রিন্টু মিত্র।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, আটক মনির হোসেন ইমিগ্রেশন অফিসে ঢুকে কাস্টমস কর্মকর্তার সামনে ভারত থেকে ফিরে আসা এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে ধমকের সহিত জিজ্ঞাসা করেন আপনার কাছ থেকে কাস্টমস কর্মকর্তা কতো টাকা নিয়েছে। তাৎক্ষণিক কাস্টমস কর্মকর্তা তার পরিচয় জানতে চাইলে সে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেয়। কাস্টমস কর্মকর্তা এআরও সাইফুল ইসলামের সন্দেহ হলে তার পরিচয় পত্র দেখতে চাইলে ইমিগ্রেশন পুলিশের কাছে নিয়ে গেলে তার পরিচয় পত্র ভুয়া বলে দাবী করেন।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার আসল নাম রিন্টু মিত্র (৪৫) ,পিতা মৃত দেবপ্রসাদ মিত্র সাতক্ষীরা সদরে কাঠিয়া গ্রামে বলে জানা গেছে।

তিনি আরো জানান, মনির হোসেনকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!