কলাপাড়া সাংবাদিক ফোরামের সহ সম্পাদকের পিতাকে হুমকি; থানায় জিডি | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়া সাংবাদিক ফোরামের সহ সম্পাদকের পিতাকে হুমকি; থানায় জিডি

কলাপাড়া সাংবাদিক ফোরামের সহ সম্পাদকের পিতাকে হুমকি; থানায় জিডি

আপন নিউজ রিপোর্টঃ
 
কলাপাড়া সাংবাদিক ফোরামের সহ-সম্পাদক এস এম ইলিয়াস জাবেদের পিতা মো: রাজু মৃধা (৫৬) কে মোবাইল ফোনে হুমকি দিয়েছে একটি কুচক্রী মহল। গত ২১ জানুয়ারী রাত ১০:১৬ মি: সময় রাজু মৃধার ব্যবহৃত মোবাইল ফোনে তাঁর আপন বড় ভাইয়ের ছেলে ফজলুল করিম পাভেল মৃধা তাঁর ব্যবহৃত ০১৫৫০০৪১৮৯৫ নং দিয়ে মোবাইল থেকে ফোন করে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়। এব্যাপারে ঘটনার রাতেই কলাপাড়া থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। ডায়রী নং ৯৩৯/২১/০১/২০২১ ইং। রাজু মৃধা জানান, হুমকি দাতা ফজলুল করিম পাভেল মৃধার সাথে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে সে প্রায়ই আমাকে গালমন্দ, মিথ্যা মামলা ও হামলার ভয়ভীতি দেখিয়ে আসছে। ঘটনার দিন মোবাইল ফোনে ওই নম্বর থেকে সে আমাকে এই বলে জোড় হুমকি দেয় যে, সে আমাকে খুন করে আমার সাথে বুঝ করার জন্য দশ লক্ষ টাকা বাজেট করেছে। আমি তাঁর উক্ত হুমকীতে সর্বদা ভয়েভীত আছি এবং সীমাহীন নিরাপত্তাহীনতায় ভ‚গতেছি। উল্লেখ্য পাভেল মৃধা তালতলী উপজেলার পরিসংখ্যান অফিসার হিসাবে কর্মরত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!