শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
শার্শায় দুই শিশু ধর্ষনের অভিযোগ

শার্শায় দুই শিশু ধর্ষনের অভিযোগ

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের বেনাপোল ও শার্শায় পৃথক দুই শিশু ধর্ষনের অভিযোগ উঠেছে। ধর্ষনের অভিযোগে শার্শার রামপুর গ্রামের শাহাজান আলীর ছেলে সাগর হোসেন (১৫) কে আটক করে শার্শা থানার পুলিশ।

অপরদিকে, ধর্ষনের অভিযোগে বেনাপোল দারুস সালাম কওমি মাদ্রাসার ৪ জন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের থানায় নিয়ে এসেছে। শিশু দুটির বয়স ৫-৬ বছর।

শার্শা ইউপি সদস্য কবির হোসেন বলেন, ঘটনাটি জানার পর মেয়ে বাবা মাকে থানায় পাঠানো হয়েছে। এবং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের ওই শিশুর পিতা বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করার পর শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুর পিতা বলেন, তার মেয়ের রক্তক্ষরন হচ্ছে। সে সকাল ৯ টায় মাদ্রাসায় পড়তে যায়। আজ (২৪ জানুয়ারি) সকলকে ছুটি দিয়ে ওই মাদ্রাসায় নতুন যোগদান করা একজন শিক্ষক তার মেয়েকে ধর্ষন করেছে। আমরা এর সুষ্টু বিচার চাই।

শিশুটি বলে, নতুন হুজুর তার সাথে খারাপ  কাজ করেছে। আর ধর্ষন সন্দেহে ভবেরবেড় দারুস সালাম কওমী মাদ্রাসার ৪ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

নতুন হুজুরের নাম জানতে চাইলে ওই মাদ্রাসার জনৈক শিক্ষক বলেন, তার নাম হাফেজ সালমান।

হাফেজ সালমানের কাছে বিষয়টি জানতে চাইলে, তিনি ঘটনার সাথে জড়িত নয় বলে জানান।

বেনাপোল পোর্ট থানার এসআই রোকন বলেন, শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুটি আসার পর ধর্ষনকারীকে সনাক্ত করা হবে।

শার্শা থানার ওসি বদরুল আলম বলেন, শিশু ধর্ষনের ঘটনায় একটি মামলা হয়েছে। যার নং-২৯ তারিখ-২৪/০১/২১।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!