সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত

চঞ্চল সাহাঃ

পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বেলা ১১ টার দিকে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো.আবুল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, উদীচী শিল্পী গোষ্ঠীর কলাপাড়া উপজেলা শাখার সদস্য অমল কৃষ্ণ কর্মকার, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সহ-সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক

তায়েফ মাইনউদ্দিন তোহা, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হক আজাদ প্রমূখ। ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী বরিশাল এ,কে স্কুলের নবম শ্রেনীর ছাত্র আলাউদ্দিন আয়ুব বিরোধী মিছিলে অংশ গ্রহন করে ইপিআর’র গুলিতে নিহন হয় । তাঁর বাড়ী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে। সে ওই গ্রামের মমতাজ উদ্দিন খান’র ছেলে। বক্তারা শহীদ আলাউদ্দিনের স্মৃতি সংরক্ষনে বিভিন্ন দাবী তুলে ধরেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!