মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
কলাপাড়ায় ফের চাউল নিয়ে অনিয়ম; চাউল না পেয়ে ফিরে গেছে ১১ জন

কলাপাড়ায় ফের চাউল নিয়ে অনিয়ম; চাউল না পেয়ে ফিরে গেছে ১১ জন

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় ফের চাউল নিয়ে অনিয়ম হয়েছে। চাউল না পেয়ে ছেড়ে গেছে কার্ডধারী ১১ জন ভুক্তভোগী। এছাড়াও ৩০ কেজির চাউলের বস্তায় ১৫-২০ কেজি করে দেয়া হচ্ছে বলে এমন অভিযোগ রয়েছে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট দের বিরুদ্ধে।
সোমবার ১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়ন পরিষদে ভিজিডি এ চাউল বিতরণ করা হয়। এ বিতরণে বস্তায় চাউল কম দেয়া অভিযোগ রয়েছে।
খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের একটি টিম পরিদর্শন করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চাকামইয়া ইউনিয়ন পরিষদে চাউল বিতরণে নানা অভিযোগ রয়েছে। চাউল দেয়ার শেষ পর্যায়ে কার্ডধারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোহেল গাজী স্ত্রী মোছাম্মদ ময়ূরী কার্ড নং-১৭৮. ইমাদুলের স্ত্রী শিরিনা, কার্ড নং-১৭১, আবু জাফর গাজীর স্ত্রী এলিজা বেগম, কার্ড নং-১৮৬, সত্তার গাজীর স্ত্রী শামসুর নাহার বেগম, কার্ড নং-১৮০, খাইরুল এর স্ত্রী লাইলী বেগম, কার্ড নং-৯২ সহ ১১ জন চাউল পাইনি। তবে ওই পরিষদে দেখা গেছে  দুই থেকে তিন কেজি করে ৮টি  চাউলের বস্তা রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে এ ভাবে ছোট ছোট বস্তা করে চাউল বিতরণ করা হয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা ভিড় জমালে পরিষদ তালাবদ্ধ করে ইউপি সদস্যরা ছিটকে পড়ে। তার জন্য তাদের বক্তব্য নেওয়া হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!