কলাপাড়ায় বিএনপির নির্বাচনি উঠান বৈঠকে হামলা সংবাদ সম্মেলনে অভিযোগ; আহত-৮ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় বিএনপির নির্বাচনি উঠান বৈঠকে হামলা সংবাদ সম্মেলনে অভিযোগ; আহত-৮

কলাপাড়ায় বিএনপির নির্বাচনি উঠান বৈঠকে হামলা সংবাদ সম্মেলনে অভিযোগ; আহত-৮

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার বিকেলে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী হাজী হুমায়ুন সিকদারের পৌরসভার নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসা মাঠের পূর্ব নির্ধারিত উঠান বৈঠক পন্ড করে দেয়া হয়েছে। উঠান বৈঠকের উপস্থিত নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে পৌর ছাত্রদলের সদস্য সচিব জুয়েল ইকবাল, ছাত্রদলের নেতা সিকদার সালাহউদ্দিন, গাজী সুমন, নুরে এলাহী, জিহাদ হোসেন, এ্যাডভোকেট আবুল হোসেনসহ অন্তত আটজন আহত হয়েছে।
ফলে পূর্বনির্ধারিত নির্বাচনি পথসভা পন্ড হয়ে গেছে। এসময় সমাবেশস্থলের আসবাবপত্র তছনছ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ এনে এ ঘটনার জন্য উপজেলা ছাত্রলীগের কর্মীদের দায়ী করা হয়েছে। লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এবিএম মোশাররফ হোসেন। তারা পূর্বপরিকল্পিতভাবে পুলিশের উপস্থিতিতে এমন হামলা চালানোর অভিযোগ তুলেছেন। এসময় বিএনপি প্রার্থী হাজী হুমায়ুন কবিরসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচালের জন্য এমন হামলার অভিযোগ তুললেন নেতৃবৃন্দ। তারা নির্বাচনি পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার জানান, আমি একটি নির্বাচনী পথসভায় রয়েছি। বিষয়টি জানতে পারিনি। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এখন পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!