সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বি’স্ফো’রণ ও গাড়ী ভাং-চু’রে’র ঘটনায় গ্রে প্তা র ১২ কলাপাড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতি ও তহশিলদারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধ/ন
আমতলীতে বীর মুক্তিযোদ্ধা শিক্ষানুরাগীর স্বরণ সভা

আমতলীতে বীর মুক্তিযোদ্ধা শিক্ষানুরাগীর স্বরণ সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবদুর রশিদ খানের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সোমবার এ স্বরণ সভা হয়।
জানাগেছে, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুর রশিদ খাঁন গত ৩ ফেব্রæয়ারী আমতলী পৌর শহরের নিজ বাড়ী জাহানারা মঞ্জিলে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পৃথক পৃথকভাবে আমতলী পৌরসভা, লতিফ ফাউন্ডেশন, আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুল, বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে স্বরনসভার আয়োজন করে। সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে স্বরন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহর উদ্দিন মৃধা, অ্যাডভোকেট আলহাজ¦ নুরুল ইসলাম, মোঃ আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার। প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবিরের স ালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, আমতলী একে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ¦ আব্দুর রশিদ মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, আমতলী প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রধান শিক্ষক মোঃ মহসিন মিয়া, শাহজাহান কবির, জাকির রানা ও জাহিদুল কবির প্রমুখ। সভায় বক্তারা শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুর রশিদ খাঁনে বনাঢ্য জীবনের কর্মকান্ডের উপর আলোকপাত করেন।
প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, উপজেলার প্রাথমিক শিক্ষা বিস্তারে আব্দুল রশিদ খাঁনের অবদান অবিস্বরনীয়। তার মত এমন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব যুগে যুগে জন্ম নেয় না। সর্ব ক্ষেত্রে তিনি ছিলেন বাকপটু। আমতলীবাসী অভুতপূর্ব একজন শিক্ষক হারালো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!