গলাচিপায় নারী দিবস উপলক্ষে আস্থা প্রকল্প সুশীলনের প্রজন্ম সমতার মিলনমেলা | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গলাচিপায় নারী দিবস উপলক্ষে আস্থা প্রকল্প সুশীলনের প্রজন্ম সমতার মিলনমেলা

গলাচিপায় নারী দিবস উপলক্ষে আস্থা প্রকল্প সুশীলনের প্রজন্ম সমতার মিলনমেলা

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় “করোনকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আস্থা প্রকল্প সুশীলনের প্রজন্ম সমতার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তন হল রুমে সকাল ১০ টায় এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ড অ্যাম্বাসির আর্থিক সহযোগিতায় ইউ এন এফ পি এ এবং আইন ও সালিশ কেন্দ্রের কারিগরি সহায়তায় সুশীলনের আস্থা প্রকল্পের বাস্তবায়নে প্রজন্ম সমতার মিলনমেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার এসআই মো. মহাসিন হাওলাদার, খারিজ্জমা কলেজের প্রভাষক মো. আফজাল হোসেন, বিপিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন হাওলাদার, ইউপি সদস্য মো. কাওসার আহমেদ ও রাজা হাবিবুর রহমান রোকন। আরও উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের পিসি মোসা. হাসিনা পারভীন, একাউন্ট অফিসার মো. দেলোয়ার হোসেন, এসএমও মো. হাসান মাহমুদ, সিএমও বুলু রানী মিত্র, সাংবাদিক সঞ্জীব কুমার সাহা, সাংবাদিক কমল সরকার কেসমীসহ ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুশীল সমাজ এবং আস্থা প্রকল্পের কেস ওয়ার্কারবৃন্দরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!